মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

জীবননগর সীমান্তে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ডেস্ক রিপোর্ট ১৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
জীবননগর সীমান্তে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) দুপুর পৌনে ২টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফেরত পাঠানোদের মধ্যে রয়েছে ১৩ শিশু, ৭ পুরুষ ও ৬ নারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতে অবৈধভাবে অবস্থানরত এসব বাংলাদেশিকে হরিয়ানা পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ বিজিবিকে বিষয়টি জানিয়ে পরিচয় নিশ্চিতের পর ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।