মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আমতলীতে বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

মো. খালেদ মোশাররফ সোহেল ১৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ
আমতলীতে বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মো. আমিরুল মাদবর (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আঠারো গাছিয়া ও কুকুয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ির সংযোগ সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার কাছ থেকে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক আমিরুল মাদবর হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মস্তফা মাদবরের ছেলে। বর্তমানে তিনি আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে মোট তিন কেজি গাঁজাসহ আমিরুলকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পুলিশের এ সাফল্যে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।