মূল সংবাদে যান
২২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

বাজিতপুর ভ্রাম্যমান আদালতের ৩ যুবকের ৭দিনের সাজা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

bajitpurt
বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের চন্দ্রগ্রাম এলাকা হতে গাজা সেবন করার অপরাধে গতকাল শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ গোলাম মোস্তফা ৩জন যুবককে গাজা সেবনের অপরাধে ৭দিন করে জেল প্রধান করেন।

সাজাকৃতরা হলেন চন্দ্রগ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে আশফিক হাবিব (২২), দড়িঘাগটিয়ার গ্রামের ওহিদ মিয়ার ছেলে জনি (২২) ও গাজিরচর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নাজমুল (২০) কে কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে।