মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সোনালী ব্যাংকের নামে যে জরিমানা হয়েছে সেটা দিতে হবে : অর্থমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

সোনালী ব্যাংক ইউকে শাখাকে জরিমানা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জরিমানা যেটা হয়েছে, সেটা দিতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বুধবার ইউকে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যর্থ হওয়ার ফলে সোনালী ব্যাংক ইউকে শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল কনডাক্ট অথোরিটি (এফসিএ)।  তা ছাড়া এ শাখাকে নতুন গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, জরিমানা যেটা হয়েছে, সেটা দিতে হবে।

কাদের ব্যর্থতার কারণে জরিমানা দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের ব্যাপার। আমরা ঠিক করব পরে কী করা যায়।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ১৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব