মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বরগুনার আলোচিত ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মো. খালেদ মোশাররফ সোহেল ২১৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
বরগুনার আলোচিত ডাকাতি মামলার আসামি গ্রেফতার

বরগুনার আলোচিত ডাকাতি মামলার আসামি র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‌্যাব-৮, সিপিসি-১ এর পৃথক অভিযানে বরগুনা সদর থানার আলোচিত ডাকাতি মামলার পলাতক আসামি ও ডাকাত সরদার মো.সোহাগ মল্লিক (৪০) কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ। র‍্যাবের স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে সোনাখালী শিপের খাল এলাকার জনৈক হাসান শিকদারের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করে। র‌্যাব সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৫ রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার শশাতলা এলাকায় এক গৃহবধূর বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছিল সোহাগ মল্লিক। রাত ১টা ৩০ মিনিটের দিকে ৫ জনের একটি ডাকাত দল জানালার সিক ভেঙে ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে গৃহবধূর পরিবারকে জিম্মি করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। ডাকাত দল ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, রাউটার, আয়রন মেশিন, চুল কাটার মেশিন, পাওয়ার ব্যাংক, চার্জারসহ বিভিন্ন মালামাল ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৬ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী মোসাঃ হাফসা তালতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সোহাগ মল্লিক পলাতক ছিল। অবশেষে র‌্যাব-৮ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত সোহাগকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।