muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪টি বিস্ফোরক (ইলেকট্রিক ডিটনেটর) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য জানান।

সুনামগঞ্জ-২৮ বিজিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধার ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য।

দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ‘বিস্ফোরক দ্রব্যগুলো খুবই শক্তিশালী। গোয়েন্দা খবরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।’ দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করতে এই শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছিল।

উদ্ধার বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবির এ কর্মকর্তা।

Tags: