muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সালথা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া (৬০) কে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর এলাকা থেকে মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে রাতেই সালথা থানায় হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags: