মূল সংবাদে যান
১৫ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

তাহসানের নতুন সংসারে ভাঙনের সুর

ডেস্ক রিপোর্ট ১৬৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
তাহসানের নতুন সংসারে ভাঙনের সুর

সেলিব্রেটি সংগীতশিল্পী তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন। বিয়ের পর দুজনের হাসিমুখের ছবি ও মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। তবে সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। বলা হচ্ছিল, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে খবর চাউর হওয়ার মধ্যেই তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, “দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলেও জানান তাহসান। তিনি বলেন, “পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি। কিন্তু অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে—আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।”

রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাঁকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।