মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন,এখনও কোনো খবর নেই

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ashraf
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে মন্ত্রিপরিষদসচিব বলেছেন,

এই বিষয়ক কোনো খবর তার কাছে নেই।
মঙ্গলবার দুপুরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফকে অব্যাহতি দিতে বলেছেন বলে কোনো সূত্রের নাম উল্লেখ না করে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।
এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বলার মতো কোনো খবর আমার কাছে নেই।
মন্ত্রিসভায় পরিবর্তনসহ এই বিষয়ক দাপ্তরিক কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই হয়ে থাকে। একনেকের বৈঠকে মন্ত্রী আশরাফ অনুপস্থিত ছিলেন।