muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে গেলেন অষ্টগ্রামের কাদির

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেঁচে গেলেন অষ্টগ্রামের কাদির

দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ গেল ১৮ বাংলাদেশির। সেখান থেকে প্রাণে বেঁচে ফিরেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল কাদির নামের এক যুবক।

জানা যায়, অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের বাসিন্দা আব্দুল কাদির। প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা খরচ করে দালাল চক্রের মাধ্যমে দুবাই থেকে গ্রিস যাওয়ার চেষ্টা করেন তিনি।তার পরিবারের দাবি, বিপুল অর্থ ব্যয় করে বিদেশে পাঠানোর পর এখন কাজ না পেলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন।

কাদিরের মা আম্বিয়া খাতুন বলেন, ‘দালালের কথায় সব টাকা দিয়েছি। বড় নৌকায় যাওয়ার কথা ছিল, কিন্তু ছোট নৌকায় তুলে দেয়। অনেক মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমার ছেলে বেঁচে আছে।’

অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘নৌকাডুবির সময় প্রবল ঝড় ও উত্তাল সাগরের মধ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই দুর্যোগের মধ্যেই কোনোমতে প্রাণে বাঁচেন কাদির।পুরো গ্রাম শোকাহত। তবে কাদিরের বেঁচে ফেরার খবর কিছুটা স্বস্তি দিয়েছে। তিনি সরকারের সহায়তা কামনা করেন।’

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কাদিরের পরিবারের খোঁজখবর নেয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

Tags: