muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চাপা পড়ে যুবক নিহত

বাজিতপুরে ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চাপা পড়ে যুবক নিহত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পাতুলি ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া (৩৫) বাজিতপুরের শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। ফেরিতে থাকা আপন ট্রাকচাপায় নিহত হন।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ও মরদেহের ময়নাতদন্ত প্রস্তুত করা হচ্ছে বলে জানান ওসি।

Tags: