muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বেলুন উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। আইন প্রণয়ন ট্র্যাকিং

​চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ.কে.এম. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন এবং জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ ক্রেতারা জানান, স্টলগুলোতে পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় তারা খুশি। অন্যদিকে, ব্যবসায়ীরা আশা করছেন মাসব্যাপী এই আয়োজনে বেচাবিক্রি ভালো হবে এবং তারা ব্যবসায়িকভাবে লাভবান হবেন।

​দীর্ঘদিন পর আয়োজিত এই মেলায় স্থানীয় ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মেলার মূল বৈশিষ্ট্যগুলো হলো, ছোট-বড় মিলিয়ে শতাধিক স্টল অংশ নিয়েছে। সেখানে ​পণ্যের বৈচিত্র্য শোপিস, জুয়েলারি, পোশাক, বাচ্চাদের খেলনা, বুটিকসের টু-পিস ও থ্রি-পিসসহ নানা বাহারি পণ্য। শিশুদের জন্য আলাদা বিনোদন কেন্দ্র ও বড়দের জন্য ঘোরার ব্যবস্থাও রয়েছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সবার সার্বিক সহায়তা কামনা করে জানান, মেলাটি যেন কেবল কেনাকাটার স্থান না হয়ে একটি মিলনমেলায় পরিণত হয়, সেই লক্ষ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন,​"দেশের উৎপাদিত পণ্যের প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য। পাশাপাশি এটি শহরের মানুষের বিনোদনের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিবেচনায় রেখে সরকারি নিয়ম মেনেই মেলা পরিচালিত হবে।"

Tags: