muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের হাতে একটি করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ-আম গাছ দিয়েছি। আমি তাদেরকে বলেছি, বাসার সামনে রোপণ করতে হবে। আপনারা যারা আশপাশে আছেন-খেয়াল করবেন; যারা আম গাছ ও জাম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি, আম-জাম যখন ধরবে আমাকে পাঠাবেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় টাঙ্গাইলের ১৫ জন কৃষক-কৃষাণীর মধ্যে কৃষক কার্ড ও ফলজ গাছ বিতরণ করা হয়।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সচিব রফিকুল-ই মোহামেদ।

এরআগে, কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত। আমি হয়তো কৃষির সাথে জড়িত নয়, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যে মানুষটি কৃষির সাথে জড়িত। বাংলাদেশের ৪ কোটি পরিবার কেউ না কেউ কৃষির সাথে জড়িত। এদেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। এদেশের কৃষক যদি সচ্ছল থাকে, এদেশের কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।

Tags: