muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ৪ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

কিশোরগঞ্জে ৪ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় প্রায় চার লাখ শিশুকে হাম-রুবেলার (এমআর) টিকা দেয়া হবে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সের নিচের সব শিশুকে এক ডোজ করে এই টিকা দেয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় মোট তিন লাখ ৯৫ হাজার ৭০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে ১৩ উপজেলায় মোট দুই হাজার ৭৬০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৮টি কেন্দ্র স্থায়ী, বাকিগুলো অস্থায়ী।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা: অভিজিৎ শর্মা। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মো: দিদারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা: মো: আজিজুল হক তানজিল, মেডিক্যাল অফিসার ডা: মো: মিনহাজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

Tags: