মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবিসি নিউজকে ট্রাম্প বলেন, শুধু নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছেন না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, সোমবার (২০ এপ্রিল) থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তার এই সফর বাতিল করা হলো।
Tags: