muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

বিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

বিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় দেখা গেছে। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

রণবীরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। দুই বছর আগে ২০২৪ সালে আলিয়া নিজেও এই তালিকায় স্থান পেয়েছিলেন।

এবার স্বামীর সাফল্যে গর্বিত অভিনেত্রী সামাজিক মাধ্যমে রণবীরের একটি ছবি শেয়ার করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। রণবীরকে ‘বেবি’ সম্বোধন করে আলিয়া লিখেছেন, ‘কী সুন্দর লাগছে তোমাকে!’ তবে কেবল শুভেচ্ছাবার্তাতেই থেমে থাকেননি পর্দার ‘গাঙ্গুবাই’। স্বামীর এই বিশাল সাফল্যে আদুরে এক বায়নাও জুড়ে দিয়েছেন তিনি। মজার ছলে নামী ব্র্যান্ডের আইসক্রিম খাওয়ার বায়না ধরেছেন তিনি।

উল্লেখ্য যে, রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী অক্টোবরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ’।

Tags: