muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের পাঁচজন, ঢাকার তিনজন, সিলেটের দুজন এবং রাজশাহীর একজন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৭ শিশু। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২৯ শিশু। যাদের অধিকাংশই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৪২ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২০৯ শিশুর মৃত্যু হয়েছে।

Tags: