যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের এক কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকার মধ্যে তেহরান নতুন করে এই কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।
যদিও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারি এখনও চলছে, যা উত্তেজনা সহসাই নিরসন না হওয়ার সংকেত দিচ্ছে।
প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা প্রশমনেরই চেষ্টা।
ইরান যুদ্ধ অবসানে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।