muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

কমিশনের বাকি দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

বিসিবির দুজন ও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে একজন ঠাঁই পেয়েছেন নির্বাচন কমিশনে।

বিসিবি বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রযোজ্য নিয়মকানুন অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সকল প্রয়োজনীয় কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।’

বিসিবি নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের ভেতরই নির্বাচন হবে বলে আগে জানিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

গত ৬ মে বোর্ড সভা শেষে জানানো হয়, বিভিন্ন সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে, যেখান থেকে তিনটি ক্যাটেগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে। সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলিকে তাদের কাউন্সিলরদের মনোনয়নের জন্য চিঠি পাঠাবে বোর্ড। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।

গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনে ২৪ পরিচালক নির্বাচিত হন। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন অধিনায়ক আমিনুল ইসলাম। তবে ওই নির্বাচনে কারসাজি, অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

সেদিনই তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও দেওয়া হয়।

Tags: