মূল সংবাদে যান
০৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কমল জেট ফুয়েলের দাম

ডেস্ক রিপোর্ট ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ
কমল জেট ফুয়েলের দাম

অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আর আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইনসের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ৩৪ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে।

নতুন দর শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

এর আগে ৭ মে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করেছিল বিইআরসি। আন্তর্জাতিক ফ্লাইটে দাম ১ দশমিক ৪৮ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৪ ডলার করা হয়েছিল।