muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

নেটওয়ার্ক সমস্যার সমাধানে টাওয়ার বসছে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে

নেটওয়ার্ক সমস্যার সমাধানে টাওয়ার বসছে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক দুর্বলতার সমস্যা বিরাজ করছিল। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হতো। অনেক সময় জরুরি যোগাযোগ ব্যাহত হওয়ার অভিযোগও দীর্ঘদিন ধরে উঠে আসছিল।

সম্প্রতি হাসপাতালটির নেটওয়ার্ক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পরিপত্রে হাসপাতালের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক সংযোগ উন্নয়নে টাওয়ার স্থাপনের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল শাখা থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, হাসপাতালের অভ্যন্তরে দীর্ঘদিনের নেটওয়ার্ক সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগের আওতায় হাসপাতাল এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ নেটওয়ার্ক সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালের ভেতরে টাওয়ার স্থাপনের অনুমোদন প্রদান করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, টাওয়ার স্থাপনের ফলে হাসপাতালের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের যোগাযোগ সহজ হবে, পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমও আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

হাসপাতাল সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হলে দীর্ঘদিনের নেটওয়ার্ক সংকটের অবসান ঘটবে এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

Tags: