muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব

নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব

ব্রাজিলের জার্সি পরে পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্টে তেমনটাই জানা গেছে। সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

কদিন আগে বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, 'ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’

ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক সাকিব। দারুণ পছন্দ করেন লিওনেল মেসিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সমর্থন করেন – এই তথ্যগুলো দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

Tags: