muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এবারের বিশ্বকাপে ৭২ সেকেন্ডে গোল করে রেকর্ড মরক্কোর!

এবারের বিশ্বকাপে ৭২ সেকেন্ডে গোল করে রেকর্ড মরক্কোর!

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড গড়েছে মরক্কো। বোস্টনের স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র ৭২ সেকেন্ডেই জালের দেখা পান ইসমাইল সাইবারি। তার এই গোলেই শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার প্রতিনিধিরা।

খেলা শুরুর পরপরই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মরক্কো। ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে দারুণ একটি পাস বাড়ান দিয়াজ। সেই পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে পিছনে ফেলে সামনে এগিয়ে যান সাইবারি।

বক্সের ডান দিকের কঠিন কোণ থেকে সুযোগ তৈরি করে নেওয়ার পর শক্তিশালী শটে স্কটল্যান্ডের গোলরক্ষক গানকে পরাস্ত করেন তিনি। দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ানো সেই বলেই ম্যাচের দ্বিতীয় মিনিট পূর্ণ হওয়ার আগেই লিড পেয়ে যায় মরক্কো।

সাইবারির এই গোলটি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়েছে। তবে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড এখনও তুরস্কের সাবেক তারকা হাকান সুকুর দখলে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করে তিনি এই কীর্তি গড়েছিলেন।

Tags: