মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুতি শেষ করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট ৭৫ বার পঠিত
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুতি শেষ করার নির্দেশ

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া বিষয়ক অগ্রগতির সভায় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল।

তিনি বলেন, এসব কলকারখানা চালু করার পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের বলেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়, অলাভজনক কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে।

বৈঠকে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।