muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস পুরোপুরি অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে রোববার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধ অবসানে নিজের পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি অর্জনের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত বছর ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছিল, যার সূচনা হয়েছিল যুদ্ধবিরতির মধ্য দিয়ে।

তবে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে ঢুকে হামলা চালানোর আগে প্রায় দুই দশক ধরে গাজা শাসন করে আসা হামাস অস্ত্র ছেড়ে দিতে রাজি হয়েছে।

Tags: