muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

মুক্তির প্রথম দিনেই বাজিমাত ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

মুক্তির প্রথম দিনেই বাজিমাত ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি, যার গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি।

এটি একক নায়ক হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী আয়।

স্বাধীনতা দিবসের ছুটির কারণে দ্বিতীয় দিনে সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে দ্বিতীয় দিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করতে পারে ছবিটি।

সিনেমাটি সবচেয়ে ভালো ব্যবসা করেছে হিন্দিভাষী অঞ্চলে। দিল্লি-উত্তরপ্রদেশের পাশাপাশি মুম্বাই ও পশ্চিমবঙ্গের বাজারেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি।

সিনেমাটির বাজেট তুলনামূলকভাবে কম হওয়ায় শুরুতেই এর ব্যবসা নির্মাতাদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। সপ্তাহান্তে অন্তত ৭৫ কোটি রুপি আয় করার প্রত্যাশা করা হচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যর্থ হয়েছিল। পরবর্তী সময়ে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। সেই ব্যর্থ সিনেমার দ্বিতীয় কিস্তিই এবার মুক্তির প্রথম দিনেই সাফল্যের মুখ দেখছে।

ইমরান হাশমির জনপ্রিয় প্রেমের গল্পনির্ভর সিনেমার প্রতি দর্শকদের নতুন করে আগ্রহ এবং ছবির গান- দুটিই ‘আওয়ারাপান ২’-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

Tags: