ডিস্ট্রিক্ট ম্যানেজার নেবে ব্র্যাক এনজিও, স্নাতক পাশ হলেই আবেদন
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম বিভাগ ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ০২ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
****এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার
বিভাগ: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রশিক্ষণ সেশন, কর্মশালা বা শিখন কার্যক্রম পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদনের শেষ সময়: ৮ সেপ্টেম্বর ২০২৬