মূল সংবাদে যান
০৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ২২ ট্রাইব্যুনাল গঠন করলো সরকার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ২২ ট্রাইব্যুনাল গঠন করলো সরকার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন গঠিত ট্রাইব্যুনালগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে চলমান বিচারাধীন মামলাগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্থানান্তর করা হবে।

ঢাকা জেলার জন্য মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল ঢাকা গঠন করা হয়েছে। এ ছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে পল্লবী, কাফরুল, মিরপুরসহ কয়েকটি এলাকার মামলার জন্য ঢাকা মহানগর-১ এবং কলাবাগান, ধানমন্ডিসহ কয়েকটি এলাকার মামলার জন্য ঢাকা মহানগর-২ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

এ ছাড়া, মতিঝিলসহ কয়েকটি এলাকার মামলার জন্য ঢাকা মহানগর-৩ এবং উত্তরাসহ কয়েকটি এলাকার মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর ও যশোরেও এক বা একাধিক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।