মূল সংবাদে যান
০৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

বিরোধী দলের আপত্তির মধ্যেই সংসদে সম্পত্তি হস্তান্তর বিল পাস

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
বিরোধী দলের আপত্তির মধ্যেই সংসদে সম্পত্তি হস্তান্তর বিল পাস

সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত তা ভোগ করার অধিকার রাখতে পারবেন, এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের বিল পাস করেছে জাতীয় সংসদ।

বিরোধী দলের আপত্তির মধ্যে রোববার ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়।

এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা বিলটিকে কুরআন-সুন্নাহ ও শরিয়তের সঙ্গে ‘সাংঘর্ষিক’ দাবি করে এর বিরোধিতা করেন।

তারা বিলটি এ অধিবেশনে পাস না করে ইসলামিক ফাউন্ডেশন ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানান।

তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নতুন এ পদ্ধতি মুসলিম আইনের হেবা নয়। হেবা বা অন্য কোনো আইনে স্বীকৃত সম্পত্তি হস্তান্তরের পদ্ধতিও এতে বাধাগ্রস্ত হবে না।

আইনমন্ত্রী বিলটি বিবেচনার প্রস্তাব করলে এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে দুটি প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়।

বিলের দফায় আনা সংশোধনীও নাকচ হওয়ার পর আইনমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করেন। কণ্ঠভোটে তা পাস হয়।