মূল সংবাদে যান
১০ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩১ বার পঠিত ২ মিনিটের পাঠ
২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মহারণ বা ফাইনাল ম্যাচটি মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। ফাইনাল ম্যাচটি আয়োজনের দৌড়ে স্পেন এবং মরক্কোর মধ্যে বেশ টেক্কাটেকি চলছে।

ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলকে। সেখানে নির্মিত হচ্ছে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বিশাল ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে এক লাখ ১৫ হাজার জন।

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক রূপ নিতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বজুড়ে ৩টি মহাদেশের ৬টি দেশে ছড়িয়ে-ছিটিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ।

উদ্বোধনী প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার তিন দেশ- আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে। এর পর টুর্নামেন্টের মূল অংশের খেলাগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল এবং স্পেন।