মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

BenjaminBlumenth ২০৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সিলেট যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিলেট মহানগরী ছাড়াও সিলেট বিভাগের চার জেলার নেতাকর্মীরা প্রস্ততি নিচ্ছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। শতাধিক তোরণে সিলেট নগরী ছেয়ে গেছে।
এ দিন প্রধানমন্ত্রী ১৭ পদাতিক ডিভিশনের নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন।
বুধবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু রবিবার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী এলাকায় কোন জনসভা করা যাবে না। মূলত, জেলা পরিষদ নির্বাচনের তফসিল মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা স্থগিত করেছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২১-১১-২০১৬ ইং / মো: হাছিব