মূল সংবাদে যান
১১ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে সৌদিতে ভারতীয় গ্রেফতার

BenjaminBlumenth ৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক,

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার অভিযোগে ভারতীয় এক অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় ওই নাগরিক কাবা শরিফের ছবির ওপর অন্য একটি ছবি যুক্ত করে তা ফেসবুকে পোস্ট করেছিলেন।

রিয়াদ পুলিশের এক মুখপাত্র সৌদি টেলিভিশন আল-আরাবিয়া টিভি নেটওয়ার্ককে বলেন, সৌদি তদন্ত বিভাগের কর্মকর্তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। পবিত্র কাবা শরিফ অবমাননাকারী গ্রেফতারকৃত ভারতীয় ওই নাগরিক সৌদিতে কৃষিকাজ করতেন।

ওই মুখপাত্র আরো বলেন, গ্রেফতার ভারতীয় কাবা শরিফের ছবির ওপর একটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

পরে পুলিশ এ ঘটনায় তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়। রিয়াদের আল মাজমাহ শহরের একটি কৃষিফার্মে কর্মরত ছিলেন তিনি। তবে গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

সূত্র : খালিজ টাইমস।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২১-১১-২০১৬ ইং / মো: হাছিব