মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বরিশালের কাছে রাজশাহীর পতন

Muktijoddhar Kantho ২৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসকে বরিশাল বুলসকে ১৭ রানে হারালো বরিশাল বুলস। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬১ রান করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
প্যাটেলের ঝড়ো ৬২ রানের ইনিংসের পরও জয় পায়নি রাজশাহী। অবশ্য এই জয়ে কোনো লাভ হয়নি ৮ পয়েন্ট অর্জন করা বরিশালের। পয়েন্ট হারিয়েও রাজশাহী ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চার নম্বরে। সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবের ঢাকা, ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে তামিমের চিটাগং। আর ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।
বরিশালের হয়ে ৩টি উইকেট নেন এমরিত।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মালানের ৫৬ এবং ফজলে মাহমুদের ৪৩ রানের উপর ভর করে ১৬১ রান করে বরিশাল।রাজশাহীর পক্ষে একটি করে উইকেট নেন মিরাজ, ফরহাদ রেজা ও মোহাম্মদ সামি।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-১২-২০১৬ইং/নোমান