মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি নিয়োগে যৌক্তিক হতে হবে’

BenjaminBlumenth ৬১ বার পঠিত
পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ বলেছেন, পেট্রোবাংলা যখন গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলনের বিষয়ে উদ্যোগ নেয়, তখন দেশি সম্পদ বিদেশিরা নিয়ে যাবে বলে আন্দোলন করা হয়। আমরা যদি প্রতিবেশী দেশের চেয়ে কম দামে কাজ করাতে চাই, তাহলে বিদেশি কোম্পানি এখানে আসবে না। তারা যেখানে বেশি ব্যবসা করতে পারবে সেখানেই যাবে। তাই আমাদের এ বিষয়ে রক্ষণশীল না হয়ে যৌক্তিক হতে হবে।
সোমবার রাজধানীর কাওরান বাজারে পেট্রোসেন্টারে ‘কোল বাংলাদেশ’ ও ‘গ্যাস বাংলাদেশ’ শীর্ষক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইন এ দুইটি বই লেখেন।
ইসতিয়াক আহমেদ বলেন, আমাদের পিএসসি’র (উৎপাদন অংশিদারী চুক্তি) প্রতিবেশী দেশের তুলনায় খুব বেশি শক্তিশালী ছিল না। প্রতিবেশী দেশে যখন বিনিয়োগ এসেছে, আমরা তখন আনতে পারিনি। আমরা যদি ৫ ডলার ৬ ডলার দাম দেই। প্রতিবেশী দেশে যদি তারচেয়ে বেশি সুযোগ দেয়, তবে বিদেশি কোম্পানী সেখানেই বিনিয়োগ করবে। কারণ তারা ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী নয়।
কয়লা উত্তোলনের বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, আমাদের পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যেখানে কয়লা আছে, সেখান থেকে প্রচুর ফসলও পাই। সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার। কোন কিছু চাপিয়ে দিতে পারে না। তাই কয়লা উত্তোলন করতে গিয়ে যাতে ফসলের ক্ষতি না হয় যে বিষয়ে  চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হচ্ছে। যে কোন প্রকল্পের আগে সম্ভাব্যতা যাচাই করতে হচ্ছে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৫- ১২-২০১৬ ইং / মো: হাছিব