মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঢাকা সিটিতে মুক্তিযোদ্ধাদের ১৫শ’ বর্গফুট পর্যন্ত বাড়ির ট্যাক্স মৌকুফ হবে

BenjaminBlumenth ৯৫ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধার ১৫শ’ বর্গফুট পর্যন্ত বাড়ির হোল্ডিং ট্যাক্স মৌকুফ করা হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র এই ঘোষণার পাশাপাশি দুঃস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তায় তহবিল গঠন করার কথাও জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমির হোসেন মোল্লার দাবির প্রেক্ষিতে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মুক্তিযোদ্ধাদের জন্য ১৫শ’ বর্গফুট পর্যন্ত বাড়ির হোল্ডিং ট্যাক্স মৌকুফ এবং মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারে বিশেষ আর্থিক ছাড়ের ঘোষণা দেন। তার এই ঘোষণার সাথে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও একমত পোষণ করেন।
দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল গঠনের বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘মুক্তিযোদ্ধারা আর্থিক সঙ্কটে পড়েন, ঋণগ্রস্ত হয়ে যান, হাত পাততে হয়, যা আমাদের ব্যর্থতা। এ গ্লানি ঘুচাব। আপনাদের যখন যেটা প্রয়োজন হবে, আমাদের সীমিত সম্পদ দিয়ে আপনাদের পাশে দাঁড়াব। আশা করি উত্তরের মেয়রও আপনাদের পাশে দাঁড়াবেন। আমরা দুই ভাই মিলে একটি তহবিল গঠন করব।

   মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৭ – ১২-২০১৬ ইং / মো: হাছিব