মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পিরোজপুরে সর্বোচ্চ রেমিটেন্স দাতার সম্মাননা পেল মিঠু

BenjaminBlumenth ৫৭ বার পঠিত
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
আন্তজার্তিক অভিবাসী দিবসে পিরোজপুরে সর্বোচ্চ রেমিটেন্স দাতার সম্মাননা পেয়েছেন কাউখালী উপজেলার বাসিন্দা এমএ মান্নান মিঠু।
এদিকে আন্তজার্তিক অভিবাসী উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, সোনালী ব্যাংকের পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম হাওলাদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক সুদীপ দাস প্রমুখ। আলোচনা সভা শেষে তিনজনকে সর্বোচ্চ রেমিটেন্স দাতার সম্মাননা স্মারক দেয়া হয়।
 মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ১৮- ১২-২০১৬ ইং / মো