মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইসি গঠন নিয়ে আলোচনা করতে আরো ছয়টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি

BenjaminBlumenth ১৯০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে আরো ছয়টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ২৭ ডিসেম্বর বিকেলে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

 

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২০- ১২-২০১৬ ইং / মো: হাছিব