মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কোচ হিসেবে মিডলসেক্সে যোগ দিচ্ছেন ভেট্টরি

BenjaminBlumenth ২৫৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি কোচিং স্টাফ হিসেবে আগামী বছর মিডলসেক্সে যোগ দেবেন। ইংলিশ কাউন্টি দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে মোট ৪৪২ ম্যাচ খেলা ভেট্টরি দলের প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে মিডলসেক্সে যোগ দিচ্ছেন।
ভেট্টরি বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে ব্রিজবে হিটের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। একই দায়িত্ব তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতেও পালন করেছেন।
ভেট্টরি বলেন, ‘টি-২০ শিরোপা ঘরে তোলার জন্য মিডলসেক্স আমাকে সুযোগ দেয়ায় আমি খুবই উত্তেজিত।’