মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

আশকোনায় অভিযান: আহত সেই শিশু ডিএমসিতে

BenjaminBlumenth ২০৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

 

রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীর ‘আত্মঘাতী’ বিস্ফোরণে আহত শিশু সাবিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার দুপুর ২টায় কুর্মিটোলা মেডিকেলের একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢামেকে আনা হয়।

হাসপাতালের নথিতে লেখা হয়, আহত শিশুর নাম সাবিনা। তার বয়স চার বছর।

জানা গেছে, শিশুটির বাম বুকে ও পেটে স্প্লিন্টার লেগেছে।

শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন। পরে পুলিশের অভিযানে ২ জন নিহত হয়

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/  ২৪ – ১২-২০১৬ ইং / মো: হাছিব