মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার রিটের রায় ৫ আগস্ট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত

khaleda glass
গ্যাটকো দুর্নীতি মামলা-সংক্রান্ত বেগম খালেদা জিয়ার করা দুটি রিট পটিশনের রায় আগামী ৫ আগস্ট ঘোষণা করা হবে। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রবিবার খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়,

২০০৭ সালে ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মতিঝিল থানায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে সদ্যপ্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করা হয়েছে। এরপর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দায়েরের পর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভুত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে মামলার কার্যক্রম দুইমাসের জন্য স্থগিত করা হয়, সময়ে সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়।