মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বর্তমান রাজনীতি বিষাক্ত রাজনীতিতে পরিণত হয়েছে : এমাজউদ্দিন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

amaj uddin ahmed
বর্তমান রাজনীতি অনেকটা বিষাক্ত রাজনীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ। আজ রবিবার দুপুরে বাংলাদেশ অপহরণ ও নিষ্ঠুর বর্বরতায় নারী ও শিশু নির্যাতন প্রতিবাদ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এমাজউদ্দিন আহমদ বলেন,

যাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আচরণ যথাযথ ও সঠিক নয়। আমরা চাই সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাপ্ত হোক। মানুষের অধিকার সংরক্ষণ হোক। তিনি বলেন, বর্তমানে নারী ও শিশুদের ওপর যেভাবে নির্যাতন চলছে তা অন্ধকার ও বর্বরতার যুগকেও হার মানায়। তবে যতক্ষণ পর্যন্ত টকশিক রাজনীতি সমাজ থেকে দূর করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। নারী-পুরুষ সবাই মিলে বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, সমাজটা পুরুষতান্ত্রিক বললেই হবে না। একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও বাসযোগ্য সমাজ তৈরির জন্য কাজ করতে হবে। সামজে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। সেই সমাজের শিশু ও নারী নির্যাতন বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, আজ সমাজে নারী ও শিশু অধিকার এত নিম্ন পর্যায়ে গেছে যে বর্তমানে মায়ের গর্ভে শিশুও নিরাপদ নয়। এ বিষয়ে ক্ষমতাসীন বা বিরোধী দলকে বললেই চলবে না, সকলকেই সোচ্চার হতে হবে। বিরোধী দল ও ক্ষমতাসীনদের বিভাজন আমরা চাচ্ছি না। তিনি আরো বলেন, সীমাহীন ত্যাগ তিতীক্ষার মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছে সেই রাষ্ট্রে নারী ও শিশু নির্যাতন মেনে নেওয়া যায় না।

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, পিএসসির সাবেক চেয়ারম্যান এ জেড এম তাহমিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাজমেরি এস ইসলাম প্রমুখ। এ ছাড়া মহিলা দলের নেতাকর্মীরাও সেমিনারে অংশ নেন। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর তাহমিনা আকতার টপি। সেমিনার সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।