মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

সালমানের সঙ্গে অভিনয় করতে চাই : হিরো আলম

BenjaminBlumenth ২৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিনোদন,

সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। নিজ উদ্যোগে ৫ শতাধিক মিউজিক ভিডিও নির্মাণ করে এ আলোচনার জন্ম দেন তিনি।

 

এখন তিনি শুধু মিউজিক ভিডিও নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই মডেল হিসেবে অভিনয় করেছেন টেলিভিশন বিজ্ঞাপন ও নাটকে। চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সিনেমায়।

 

এবার তিনি বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে অভিনয় করার আশা ব্যক্ত করেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

 

হিরো আলমের পরবর্তী পরিকল্পনা কি বলিউড? এমন প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘বলিউড, যদি বলিউডে অভিনয়ের সুযোগ হয় তবে আমার স্বপ্ন সত্যি হবে। আমি সালমান খানের মতো রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করতে চাই। আরো ভালো হয়, যদি সালমান খানের সঙ্গে অভিনয় করতে পারি।’

 

প্রথমবারের মতো র‌্যাপ সং গেয়েছেন হিরো আলম। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে তার এই গানটি। বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে।

 

এক সময় সিডি বিক্রি ছিল হিরো আলমের পেশা। তবে স্বপ্ন ছিল সুপারস্টার হওয়ার। তারপর নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটেন তিনি। তার পরের গল্প সবারই জানা।

 

  মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬ -০১-২০১৭ইং  / মো: হাছিব