৮৫৭টি পর্ন সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে ভারত সরকার

৮৫৭টি পর্নোগ্রাফি সাইট ব্লক করার জন্য টেলিকম অপরেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দিয়েছে ভারত সরকার। জানা গেছে,
গত সপ্তাহেই এ-সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গেছে টেলিকম দপ্তরের কাছে। এই নির্দেশিকা মান্য করে ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডাররা পর্নহাব, ব্রিজার্সের মতো জনপ্রিয় পর্ন সাইটগুলি বন্ধ করতে শুরু করে দিয়েছে।
দেশটির এমটিএনএল, বিএসএনএল ও এসিটি ব্রন্ডব্যান্ডের ব্যবহারকারীদের অভিযোগ তাঁদের সিস্টেমে আর খুলছে না পর্ন ওয়েবসাইটগুলি। যদিও এখনও এয়ারটেল, টাটা ফোটন ও কেবল ইন্টারনেট ইউসারদের এই ‘সমস্যার’ সম্মুখীন হতে হয়নি।
যদিও সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়া ভরে গেছে ব্যঙ্গে, সমালোচনায়। চিত্রপরিচালক রাম গোপাল বর্মা একের পর এক শ্লেষাত্মক টুইট করে বিরোধিতা করেছেন পর্ন সাইট ব্লক করাকে। চলতি বছর জুলাইয়েই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পর্ন সাইট বিশেষত, শিশু পর্নোগ্রাফি সাইটগুলি বন্ধ করার আশ্বাস দিয়েছিল কেন্দ্র সরকার।