মূল সংবাদে যান
২৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের সাথে নব যোগদান কারী জেলা প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

new Dc sir_kg
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ০৫/০৮/২০১৫ ইং বেলা ১১ টায় জেলা প্রশাসকের আগ্রহে এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্দোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে নব যোগদান কারী জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরউল্লাহ্ মহোদয়ের সাথে জেলার মুক্তিযোদ্ধাদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আসাদুল্লাহ এবং অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর রহমান, এছাড়াও জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সকল মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন ।
muktijoddha songsod logo
কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গন মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে ফুলের তোরা দিয়ে বরন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব জি এস এম জাফরউল্লাহ্ মহোদয় বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এছাড়াও তিনি কিশোরগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গিকার করেন এবং যেকোন প্রয়োজনে মুক্তিযোদ্ধারা সরাসরি অথবা মোবাইলে যোগাযোগ করার কথা ব্যাক্ত করেন । তিনি বলেন মুক্তিযোদ্ধাদের জন্য তার দোয়ার সবসময় উন্মুক্ত।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ ০৫/০৮/২০১৫ ইং/ নিঝুম