মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

তিন মাসের মধ্যেই আ’লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে

BenjaminBlumenth ৯৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার আগামী তিন মাসের মধ্যেই তৈরি হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি এই অফিসে এসে আগামী নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে সারাদেশে নির্বাচনের জন্য কাজ করবে দলের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, যদি কোথাও কোনো নেতাকর্মীর মধ্যে মতবিরোধ বা দলীয় কোন্দল তৈরি হয়, তাহলে এই কার্যালয়ে এনে এর সমাধান করা হবে।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে কুশল বিনিময় করেন ওবায়দুল কাদের। আইভীর বিজয় সম্পর্কে তিনি বলেন, তার জনপ্রিয়তা এবং দলীয় টিমওয়ার্কের সম্মিলিত প্রয়াসেই এই বিজয় হয়েছে। প্রত্যাশা করি আইভী শুধু তার এলাকায় নয়, তার গ্রহণযোগ্যতা দিয়ে আগামী নির্বাচনে দলের বিজয়ের জন্যও কাজ করবেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৫ -০১-২০১৭ইং  / মো: হাছিব