মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

৬০ বছরের বৃদ্ধকে গলা কেটে হত্যা

Muktijoddhar Kantho ৩৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

খুলনায় প্রফুল্ল কুমার বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রফুল্ল কুমার বিশ্বাস কৃষি কাজ করতেন। পিঠাভোগ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৭-জানুয়ারি-২০১৭ইং/নোমান