মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পলাশবাড়ি উপজেলায় গৃহকর্মী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে জেলহাজতে

BenjaminBlumenth ১০৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় গৃহকর্মী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আটক তিন যুবককে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এরা হলো পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ময়নুল হক (২৫), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জয়নাল আবেদিন (৩৫) ও মৃত মনছুর আলীর ছেলে বাবলু মিয়া (৩৮)।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, নির্যাতিত কিশোরীটি গাইবান্ধা শহরের পলাশপাড়ায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে।

শুক্রবার বিকেলে অভিযুক্ত বাবলু মিয়া মোবাইল ফোনে কিশোরীটির মামাতো ভাই ফরিদ মিয়ার বরাত দিয়ে তার মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে ডাকে। এ খবরে মেয়েটি গাইবান্ধা থেকে পলাশবাড়ির তালুকজামিরা নিজ গ্রামের বাড়িতে যেতে পথে সন্ধ্যা ঘনিয়ে আসে। এ সময় বাবলু মিয়া ও তার দুই সহযোগী মেয়েটিকে বাবলু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে ওই তিন যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাতে তাদের আটক করে থানায় আনা হয়।

এ ব্যাপারে শনিবার বিকেলে পলাশবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২১  -০১-২০১৭ইং  / মো: হাছিব