মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

BenjaminBlumenth ৮৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট,

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার সংগঠগুলোর পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে একদিনের কর্মসূচি দিয়েছে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদলের নেতা-কর্মীরা।

তিনদিনের কর্মসূচি দিয়েছে যুবদল। এর মধ্যে শুক্রবার সারাদেশের থানায় থানায়, শনিবার জেলায় জেলায় এবং রোববার ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক দল। এর অংশ হিসেবে শুক্রবার জেলা ও মহানগরীতে এবং শনিবার দেশের থানা ও উপজেলাতে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটির নেতা-কর্মীরা।

তিনটি সংগঠনের পক্ষ থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ২৬ -০১-২০১৭ইং  / মো: হাছিব