মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত

khaleda with 20 dol
মুক্তিযোদ্ধার কন্ঠঃ ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া। বৈঠকের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেসউইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার।

বুধবার রাত পৌনে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। বৈঠকে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচএম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ।
দীর্ঘ সাত মাস পর ২০ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হলো। জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বছরের ২২ নভেম্বর।