মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

শার্শায় আওয়ামীলীগ অফিস ভাংচুরের প্রতিবাদে বিক্ষোপ সমাবেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥

বিল্পব হত্যার কিছু দিন যেতে না যেতেই আবারো উত্তাপ্ত হয়েছে শার্শার রাজনীতী। আবার ও ভাংচুর করা হয়েছে শার্শা উপজেলার শার্শা বাজারের আওয়ামীলীগের কার্যলয়। এবং সেই সাথে আক্রমনের চেষ্টা করা হয়েছে শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের উপর। আওয়ামীলীগ কার্যলয় ভাংচুর ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপার আক্রমনের প্রতিবাদে আজ বুধবার সকাল ১১ টার সময় শার্শায় ছাত্রলীগ, যুবলীগ, ও আওয়ামীলীগের সম্মনয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে জানা যায়, ছাত্র নেতা বিল্পাব হত্যাকে কেন্দ্র করে বেনাপোল মেয়র আশরাফুল আলম লিটন গ্রুফের নেতা কর্মীরা কয়েকটি মটরসাইকেল যোগে এসে আওয়ামীলীগের অফিস ভাংচুর ও লুট করে এবং ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানকে আক্রমনের চেষ্টা চালায় কিন্তু মেহেদী হাসান আগে থেকে জানতে পারায় তাদের মিশন ব্যর্থ হয়। এ বিক্ষোপ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য আহিদুজামান আহিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান সোহারব হোসেন,আলহজ্ব আয়নাল হক, হাসান ফিরোজ আহম্মদ টিংকু, ইলিয়াছ কবির বকুল ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপাতি আব্দুর রহিম সরদার প্রমুখ। বিক্ষোপ সমাবেশে বক্তারা বলেন, শার্শা ও বেনাপোল আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আওয়ামীলীগ নামধারী কিছু অসাধু ব্যাক্তি। কিন্তু এমপি শেখ আফিল উদ্দিন থাকতে শার্শা বেনাপোলের আওয়ামীলীগকে কোন সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস করতে পারবে না। তারা আরও বলেন, যারা এই অফিস ভাংচুর ও লুট করেছে তারা কোন দিন আওয়ামীলীগ ছিল না এবং হতেও পারবে না।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০২-২০১৭ইং/ অর্থ